• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪
পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪

খুলনা পাইকগাছায় প্রতিপক্ষ দু’পক্ষের মধ্যে দু’দফায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ভাইসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার রাতে এবং ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুরে হামালা ও মারপিটের এ ঘটনা ঘটে। নাকে ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত শেখ বাবুল (৩৭) ও শেখ লাভলু (৩৫) দু’ভাইকে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। জানাগেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় এ মারপিটের ঘটনা ঘটে।
রেজাকপুরের শেখ আঃ আলিমের ছেলে শেখ বাবুল জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্দেহ বশত তর্ক- বিতর্কের এক পর্যায়ে স্থানীয় হাফিজুলের ছেলে অপু ঘুষি মেরে আমার নাক ফাঁটিয়ে দেয় । জানাগেছে, রাতের এ ঘটনার উত্তেজনা’র জেরে মঙ্গলবার সকালে হাফিজুল গাজীর বাড়ির সামনে বাবলুর পরিবারের সদস্যরা অবস্থান নেয়।
এ বিষয়ে আহত শেখ লাভলু অভিযোগ করেন রাতে কি কারণে বড় ভাই বাবলুকে মারপিট করে নাক ফাটিয়ে দেওয়া হল, এটা জানতে হাফিজুলের বাড়িতে জানতে যাই। ঠিক এ সময় অপু তার ভাই লিপু (১৮) ও পিতা পরিকল্পিত ভাবে দা-কাঁচি দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে । এতে বড় ভাইসহ আমি ও ছোট ভাই ডাবলু (২০) আহত হই। পরে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের চিকিৎসার খোজ-খবর নিয়ে হাফিজুল জানান, সোমবার রাতে বাবলু ও আমার ছেলে অপু মাদকে আসক্ত ছিল। টের পেয়ে আমার ছেলেকে পিটিয়ে শাসন করি,কিন্তু এক পর্যায়ে অপু উত্তেজিত হয়ে বাবলুর নাকে ঘুষি মারে।
তিনি অভিযোগ করেন মঙ্গলবার সকালে লাভলু – ডাবলু’রা আমার বাড়ি ঘেরাও করলে উভয়ের মধ্যে মারপিট হয়। এতে ছেলে অপু(২৩)সহ ওরাও আহত হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন পক্ষ কোথাও অভিযোগ কিংবা মামলা করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd