• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৮৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ পৃথিবী গড়ি, সুস্থ জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জোরদার এবং নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার আহ্বান জানান।
আজ বুধবার (১২ আগস্ট) পাইকগাছা উপজেলার মাহমুদকাটীতে অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে অনির্বাণ লাইব্রেরি, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। অনির্বাণ লাইব্রেরির সহসভাপতি বাসুদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বক নিখিল চন্দ্র ভদ্র।
কর্মসূচি উদ্বোধন করেন বৃক্ষ অনুরাগী লেখক সহযোগী অধ্যাপক সফিয়ার রহমান। তিনি বলেন, গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়। গাছ মাটি কামড়ে ধরে রেখে ভূমিধস ও বন্যা রোধ করে। তাই বেশি করে ফলজ গাছ লাগাতে হবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, বৃক্ষরোপণ মানে শুধু একটি চারা রোপন নয়, সেই গাছের দায়িত্ব নেওয়া এবং গাছটিকে বাঁচিয়ে রাখা। শিশুদের ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এ জন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি করে গাছের ‘গার্ডিয়ানশিপ’ দেওয়া যেতে পারে। ‘গাছ দেওয়া নয়, গাছের দায়িত্ব নেওয়া’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, গাছ আমাদের পরিবেশের প্রাণ। একটি গাছ আমাদের জীবন বাঁচাতে অক্সিজেন দেয়, বাতাস পরিষ্কার রাখে এবং পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। তাই আসুন বেশি করে গাছ লাগাই ও সবুজ পৃথিবী গড়ে তুলি।
রিভার বাংলা পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, শিশুদের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের গাছের দায়িত্ব দিলে তারা ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে। তিনি অনির্বাণ লাইব্রেরির সঙ্গে আশপাশের স্কুল ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বই, প্রকৃতি ও মানবিক শিক্ষার সমন্বয়ের আহ্বান জানান।
আরো বক্তৃতা করেন যুগবার্তার সম্পাদক মো. রফিকুল ইসলাম সুজন, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পরিবেশকর্মী দুলাল দেবনাথ, সাংবাদিক মো. হাসিব সরদার, শিক্ষার্থী রিয়াদ হোসেন প্রমূূখ।
আলোচনা সভা শেষে অনির্বাণ লাইব্রেরি চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd