• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস নিখোঁজ আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারীর আবেদন ও নিয়োজন পরীক্ষায় বিশাল সমাগম মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল

দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা
দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা

 দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারী খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের সামনে রাস্তার উপর থেকে ০৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। আব্দুর রহমান (২২), পিতা-আহম্মদ আলী, সাং- মাঝ সখিপুর, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং অপর এক অভিযানে এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই মাহমুদ হোসেন, এএসআই আলাউদ্দীন আলী, এএসআই রহমত আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ২। আব্দুল্লাহ আল মামুন, পিতা- আরশাদ আলী মানা, সাং- নাজিরের ঘের এবং একই তারিখ রাত ১০টার সময় ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩। গোলাম রব্বানী মোল্লা (৪৭) পিতা- দ্বীন আলী মোল্লা ওরফে দেওয়ান, গ্রাম- ভসাংবাড়িয়া, পোস্ট-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধার ও আসামি আটক হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd