• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’ — বগুড়া থেকে জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১৫০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’ — বগুড়া থেকে জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি
জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে দিয়ে অমানবিক পরিবেশে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে হাতিটি ক্রমেই অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসে।
হাতিটির জীবন ও কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে দায়িত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর মালিক স্বেচ্ছায় ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলা, কষ্ট ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল হাতিটি।
আজ, শনিবার (০৪ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে হাতিটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় হাতিটি প্রদান করেছেন। তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’-এর প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এতে হাতিটি সুস্থ, নিরাপদ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
‘বাদশা বাহাদুর’-এর এই স্থানান্তর শুধু একটি হাতির উদ্ধার নয়; এটি প্রাণীর প্রতি মানবিকতা, দায়িত্ববোধ এবং প্রাণীকল্যাণে রাষ্ট্রের ইতিবাচক উদ্যোগেরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd