• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর

আশাশুনিতে মোবাইল কোর্ট ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৯৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
আশাশুনিতে মোবাইল কোর্ট ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট

আশাশুনিতে র‍্যাব অভিযান চালিয়ে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল ৩ টার সময় উপজেলার শ্রীউলা ইউনিয়নে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আশাশুনি থানার এসআই আব্দুর রউফ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা। অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd