• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন ঘিরে উত্তাপ: গণশুনানি চলাকালে রহবল বাজারে ছাত্র-জনতার বিক্ষোভ, রুবেলের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু ; ১৯ ঘন্টা পর উদ্ধার আশাশুনিতে স্বপ্নসারথিদের মাঝে সেলাই মেশিন বিতরণ গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন আশাশুনিতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে গ্রাহকরা চরম দুর্ভোগে আশাশুনির হাজীরহাটে চিনি চোরদের ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত

বাল্য বিয়ে, শারিরীক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩জুন উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে সুশীলন দেবহাটা এপির আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। উপস্থিত থেকে বক্তব্য দেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান প্রমুখ।
২৩ ও ২৪ জুন এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী।
এতে উপজেলার ১৩০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য কি? ইসলাম বাল্য বিয়ের অনুমোদন করে কি না? বাল্য বিয়ে প্রথা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তি সংগত? সন্তানদের প্রতি বা তাদের প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে ইসলাম কি বলে। বাল্য বিয়ে করানোর কাজটা সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা কিনা? ইসলামের দৃষ্টিতে শিশুদের শারিরীক শাস্তির বিধি বিধান বিষয়ক ক্ষতিকর সামাজিক প্রথা-শারিরীক শাস্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাল্য বিয়ে ও শারিরীক শাস্তি বিষয়ক বর্তমান অবস্থা আলোচনা করা হয়।
পাশাপাশি শিশুদের চার ধরনের ঝুকি বিষয়ক আলোচনা- শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা এবং শিশু শ্রম নিরসনে করণীয় বিষয়ক আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ধরন পরিচিতি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ধারণা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তি, অধিকার, আচরণ এবং মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণে ধর্মীয় নেতাদের করনীয় (৭টি মূলনীতি) এবং শিশু শ্রম প্রতিরোধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তিতে কর্ম পরিকল্পনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd