• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন ঘিরে উত্তাপ: গণশুনানি চলাকালে রহবল বাজারে ছাত্র-জনতার বিক্ষোভ, রুবেলের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু ; ১৯ ঘন্টা পর উদ্ধার আশাশুনিতে স্বপ্নসারথিদের মাঝে সেলাই মেশিন বিতরণ গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন আশাশুনিতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে গ্রাহকরা চরম দুর্ভোগে আশাশুনির হাজীরহাটে চিনি চোরদের ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: / ৬৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬



বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে গণশুনানির মাধ্যমে। আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য গণশুনানিতে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করা হবে।


এর আগে শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, এসব নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় ও তার দুই ছেলের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জাতীয় পর্যায়েও সমালোচিত হয়।


পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয় নামগুলো পুনর্বিবেচনা করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণের জন্য গণশুনানির আয়োজন করতে। জেলা প্রশাসন জানিয়েছে, গণশুনানিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।


প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। তাদের মতামতের ভিত্তিতেই নতুন নামের সুপারিশ চূড়ান্ত করা হবে এবং পরবর্তী সময়ে সরকারি গেজেটের মাধ্যমে তা ঘোষণা করা হবে।


এদিকে স্থানীয়দের অনেকেই দাবি করছেন, নতুন ইউনিয়নগুলোর নাম এমন হতে হবে যাতে এলাকার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। ফলে আগামীকালের গণশুনানিকে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।


গণশুনানির ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd