আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার সোনারায় এলাকায় পরকিয়ার অভিযোগ তুলে এক কিশোরীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙ্গিনায় নিয়ে এসে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্যাতনের শিকার ওই কিশোরী নীলফামারী ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারী পাড়া গ্রামের আলতাফ হোসেনের কলেজ পড়–য়া ছাত্রী বলে জানাযায়।
ঘটনাটি অনুসন্ধানে জানা যায়, গত রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারী পাড়া গ্রামে এঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই কিশোরী তার ভাবির সাথে বাড়ির সামনে বসে গল্প করছিলো। এসময় প্রতিবেশী আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাদের সাথে ঝগড়া শুরু করে। এরই একপর্যায়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে আঙ্গিনার মধ্যে বেধড়ক মারপিট করে।
মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতেই থাকেন। পরিবারের ধারনা, মেয়েটির সাথে পরোকিয়া সম্পর্ক আব্দুল বাকীর ছেলে আসিফের, সেই কারনেই মেয়েটিকে মারধর করেছে ছেলের মা ও আসিবের স্ত্রী। মেয়েটি তাদের আঘাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।