• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা সাতক্ষীরার দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

ডোমারে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা মার্কার মটরসাইকেল শোডাউন

Reporter Name / ৪৫৫ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামাতে ইসলামী ডোমার উপজেলা শাখা আয়োজিত দাঁড়িপাল্লা মর্কার এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর নির্বাচনী প্রচারনায় অংশ হিসাবে মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩নভেম্বর) সকাল ৯টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠের হৃদয়ে স্বাধীনতা চত্ত¡রে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী ও জেলা জামাতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এ সময় জেলা জামাতের সেক্রেটরী অধ্যপক মাওঃ আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম, পৌর আমীর নুর কামাল, সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, প্রভাষক আব্দুল খালেক, আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো দলীয় নেতাকর্মীগণ মটরসাইকেল নিয়ে শোডাউন কর্মসূচি পালন করেন। ডোমার বাজার প্রদক্ষিণ করে হরিণচড়া, বোড়াগাড়ী, জোড়াবাড়ী, কেতকীবাড়ী, গোমনাতী ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থেকে এমপি নির্বাচিন করতে জনসাধারণ ও দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd