খুলনার পাইকগাছায় সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর সোমবার রাত আটটার দিকে উপজেলার রাড়ুলী শষ্ঠিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মজিদ গোলদার উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সদস্য ছিলেন। এছাড়া তিনি একজন মুক্তিযোদ্ধা। ঘটনার দিন সন্ধ্যার পর তিনি বাড়ির পাশ্ববর্তী বাজারে গেলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে।
আব্দুল মজিদ গোলদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি শেখ আউয়াল কবির বলেন থানার ১২-০৯-২০২৪ তারিখের ১১ নং মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ধারাবাহিক গ্রেফতারের অংশ হিসেবে সম্প্রতি থানা পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা কে গ্রেফতার করেছে।