• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক, মামলা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১১১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক, মামলা
দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক

সাতক্ষীরা দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এবিষয়ে এসআরবি-৬ এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ- ০৩/১০/২৬ ইং। মামলার এজাহার মতে জানা গেছে, এসআরবি এর একটি আভিজানিক দল শুক্রবার ২ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের জনৈক ফাতেমা খাতুনের ঘরের পাশে অভিযান পরিচালনা করে ৬শত ৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেন। এসময় দক্ষিণ কুলিয়া গ্রামের ফাতেমা খাতুন (৪৮), স্বামী- রবিউল ইসলামকে গ্রেফতার করেন। পরে এসআরবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) কে আসামী করে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে এঘটনায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd