• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তীব্র গরমে স্বস্তির আয়োজন, দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
তীব্র গরমে স্বস্তির আয়োজন, দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’
দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’

তীব্র গরমে অতিষ্ঠ মানুষের মাঝে স্বস্তি দিতে বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’। গরমের মধ্যে তৃষ্ণার্ত মানুষের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী ‘তরমুজের রসের হাটের’ উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপস্থিত অতিথি ও স্থানীয়রা ঠান্ডা তরমুজের রস উপভোগ করেন। এ সময় পুরো আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সাজু, সাবেক সভাপতি, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি; সুজাউদ্দৌলা সুজা, ইউপি সদস্য, স্বর্ণগ্রাম ইউনিয়ন ও সদস্য, মোকামতলা উপজেলা বিএনপি; আকরামুল আহসান শাহী, যুগ্ম আহ্বায়ক, মোকামতলা উপজেলা যুবদল; হারুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য, ময়দানহাট্টা ইউপি; তাহাজ্জত হোসেন, যুগ্ম আহ্বায়ক, মোকামতলা উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং আহসান হাবিব বাবুল, সাবেক দপ্তর সম্পাদক, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দাড়িদহ উচ্চ বিদ্যালয়; লুৎফর হায়দার মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দাড়িদহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়; আলমগীর হোসেন, অধ্যাপক, দাড়িদহ আমিনিয়া ফাজিল মাদ্রাসা; নয়ন মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ময়দানহাট্টা ইউনিয়ন ও সদস্য, মোকামতলা উপজেলা বিএনপি এবং সাখাওয়াত হোসেন, শিক্ষক, দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, প্রচণ্ড গরমে বিশেষ করে শ্রমজীবী মানুষ, পথচারী ও বাইরে কাজে বের হওয়া মানুষের তৃষ্ণা মেটাতে তরমুজের রস হতে পারে স্বস্তিদায়ক একটি পানীয়। সেই ভাবনা থেকেই দুই দিনব্যাপী এ ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, গরমের সময়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরমুজের রসকে কেন্দ্র করে দুই দিনব্যাপী এমন আয়োজন এলাকায় নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd