• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শত কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট, জরিমানা আদায়

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২১১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শত কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট, জরিমানা আদায়
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শত কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট

দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শত পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে এবং অবৈধ কাজের জন্য ৩জন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, বুধবার ২৯ জুলাই সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, ইন্সপেক্টর এফআইকিউসি, খুলনা আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম
ও তিনি (সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম) দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন এই আড়তসহ আশেপাশের কয়েকটি মৎস্য আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করা হচ্ছে। এর আগেও অনেকবার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমান আদায় করা হয়েছে। কিন্তু অবৈধ এই ব্যবসায়ীরা তাদের এই অবৈধ কাজ বন্ধ করছেনা। এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে প্রদীপ কুমার দাম জানান। তিনি বলেন এই অভিযানে সুজয় মণ্ডলকে ৫০০০/- টাকা, সুমন ট্রেডার্সকে ২০০০/- টাকা ও আল কাইয়ুম ফিসকে ২০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd