
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শত পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে এবং অবৈধ কাজের জন্য ৩জন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, বুধবার ২৯ জুলাই সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, ইন্সপেক্টর এফআইকিউসি, খুলনা আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম
ও তিনি (সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম) দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন এই আড়তসহ আশেপাশের কয়েকটি মৎস্য আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করা হচ্ছে। এর আগেও অনেকবার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমান আদায় করা হয়েছে। কিন্তু অবৈধ এই ব্যবসায়ীরা তাদের এই অবৈধ কাজ বন্ধ করছেনা। এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে প্রদীপ কুমার দাম জানান। তিনি বলেন এই অভিযানে সুজয় মণ্ডলকে ৫০০০/- টাকা, সুমন ট্রেডার্সকে ২০০০/- টাকা ও আল কাইয়ুম ফিসকে ২০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো