• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস নিখোঁজ আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারীর আবেদন ও নিয়োজন পরীক্ষায় বিশাল সমাগম মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল

সভাপতি – জাহাঙ্গীর, সহ-সভাপতি- শফিয়ার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১০৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
সভাপতি - জাহাঙ্গীর, সহ-সভাপতি- শফিয়ার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন
Oplus_0

খুলনা ঐতিহ্যবাহী পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১ জুলাই বুধবার সহ সভাপতি পদের নির্বাচনের মধ্য দিয়ে কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গুরুত্বপূর্ণ এ দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ফুটবল প্রতীকে সর্বোচ্চ ০৯ ভোট পেয়ে পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান সহ সভাপতি নির্বাচিত হন। প্রতিপক্ষ মোছাঃ হাফিজা খাতুন ছাতা প্রতীকে ২ ভোট পান।
এর আগে সভাপতি পদে প্রভাষক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, বিদ্যোৎসাহী মহিলা সদস্য হাফিজা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য জাহিদুর রহমান, জমিদাতা অতীশ কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আল আমিন হুসাইন, শিক্ষক প্রতিনিধি রত্নেশ্বর সরকার, অভিভাবক মহিলা সদস্য পম্পা বৈরাগী ও সীতা সিংহ, কাউন্সিলর প্রতিনিধি উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd