• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর

দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১৩২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারো ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। এর আগে গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৯বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।

সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, ইং ৬জুন শনিবার ভোর অনুমান ৫টার দিকে পুলিশ টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার কুলিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ০৫টি পলি বলে চিংড়ি মাছের রেনু পাওয়া যায়। মাছের রেনু বিষয়ে দেবহাটা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। মাছের রেনু দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকায় মাছের রেনু শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনা দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, পুলিশ অফিসারবৃন্দ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটা বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়েছে। আটককৃত রেনু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই আলামিন, এসআই নকীব, এএসআই সোহাগসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই নিয়ে গত ১ মাসের মধ্যে পুলিশের অভিযানে ৩৪ বল ভারতীয় রেনু পোনা আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd