• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের ধান কাঁটার অভিযোগ

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের ধান কাঁটার অভিযোগ
Oplus_0

খুলনা পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের ধান কাঁটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক শহর আলী। উপজেলার গড়ইখালী ইউপি’র হোগলারচকের এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাসাখালীর শহর আলী সরদার (৬৬) জানান, হোগলারচকে বিআরএস ১২৩ ও ১৮৮ খতিযানের দুটি দাগে আমার জমি আছে। বর্ষ্যা মৌসুমে সবার জ্ঞাতসারে এলাকার জৈনক খোকন সানা ( ৬০) বর্গা হিসেবে ১৫ কাঁঠা জমিতে আমন ধান রোপন করেন। তিনি অভিযোগ করেন ধান কাঁটার মৌসুমে ১৮ ডিসেম্বর সকালে হঠাৎ খোকন সানা লোকজন নিয়ে তার লাগানো ১৫ কাঁঠা ও আমার দখলীয়সহ মোট ২ বিঘা জমির ধান জোর করে কেটে বাড়ি নিয়ে যায়।

এদিকে বাসাখালীর জাকির সানা জানান, খোকন সানা অতিরিক্ত ভাবে শহর আলীর ও মন্টুর জমির ধানও কেটেছে। আমি এ নিয়ে কথা বলতে গিয়ে বরঞ্চ লাঞ্ছিত হযেছি। এ নিয়ে শহর আলী সরদার বাদি হয়ে খোকন সানা ও তার ছেলে বাবু,ইমরানের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে খোকন সানা জানান, আমি দেড় বিঘা ঝামেলাপূর্ণ জমিতে ধান রোপন করি, কিন্তু এ জমি থেকে শহর আলী ১০ কাঁঠা জমির ধান কেটে নিয়েছে।

এ বিষয় বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশ জানান, এ নিয়ে দু’পক্ষের মধ্যে শনিবার বসাবসি রয়েছে। ওইদিন বিষয় টি সমাধানের চেষ্টা করা হবে বলে ক্যাম্প পুলিশের এ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd