• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

সাতক্ষীরার আশাশুনি ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি ব্যাংদহা বাজার ব্যবসায়ী বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে মোট ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ ও ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জামায়েত হোসেন ও মো. আ. রশিদ রেজা। এতে মো. আ. রশিদ রেজা ছাতা প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে মো. জামায়েত হোসেন আনারস প্রতীকে ১৬২ ভোট পান।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ শরিফুল ইসলাম ও গোলাম মোস্তফা। শেখ শরিফুল ইসলাম মই প্রতীকে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। গোলাম মোস্তফা চেয়ার প্রতীকে ১৫৬ ভোট লাভ করেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. কামাল হোসেন ও মো. আল আমিন (খায়বার)। এতে মো. আল আমিন (খায়বার) মোরগ প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। মো. কামাল হোসেন ফুটবল প্রতীকে ১৫৭ ভোট পান।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পদগুলো হলো—
যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. গাউছুল আজম
সাংগঠনিক সম্পাদক: মো. মনিরুল ইসলাম (মনির)
কোষাধ্যক্ষ: আখতারুজ্জামান আখতার
প্রচার সম্পাদক: মো. মহিবুল্লাহ বিশ্বাস (বাবু)
দপ্তর সম্পাদক: মো. মাসুদ হোসেন
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন— মো. আজগার আলী, শ্রী কাশীনাথ দাস, মো. সিকান্দার আবুজার, মো. রকিব সরদার ও রুহুল কুদ্দুস, ডাক্তার অসীম কুমার, মো জাকির হোসেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবেন বলে ব্যবসায়ী মহল আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd