• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

সাতক্ষীরার আধুনিক দেবহাটার রুপকার জমিদার ফণীভূষণ মন্ডলের স্মরনসভা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৪০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা সদর ক্লাবের আয়োজনে আধুনিক দেবহাটার রুপকার জমিদার ফণীভূষণ মন্ডলের তিরোধান দিবসে তার স্মরনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায়  ক্লাব চত্বরে আয়োজিত উক্ত স্মরনসভায় সভাপতিত্ব করেন সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। শুরুতে জমিদার ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রোড়পত্র উন্মোচন করেন সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু। স্বাগত বক্তব্য রাখেন ফণীভূষণ মন্ডলের বংশধর সাতক্ষীরা সদর উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সদর ক্লাবের কর্মকর্তা আর.কে.বাপ্পা এবং প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরনসভায় আধুনিক দেবহাটা গড়ার রুপকার ফণীভূষণ মন্ডলের এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটার সন্তান সাবেক পুলিশ ইন্সপেক্টর আবুল কালাম, সমাজসেবক আনারুল ইসলাম আনু, সমাজসেবক ও ফনীভূষন মন্ডলের বংশধর ডাঃ দেবপ্রসাদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিমসহ বিভিন্ন সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ক্লাবের সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম আব্বাস ও সাবেক পুলিশ সদস্য মাহবুবুল আলম বাচ্চু ফণীভূষণ মন্ডলের স্মরনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বক্তারা এসময় ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেবহাটা থানা, দেবহাটা পৌরসভা, দেবহাটা সরকারী হাইস্কুল, দেবহাটা ফুটবল মাঠ, দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ অসংখ্যা স্থাপনা নির্মান করা ও তৎকালীন সময়ে এই এলাকার মানুষদের কল্যানে তার কর্মময় জীবনের উপর বিষদ আলোচনা করেন ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd