• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা,সামাজিক মর্যাদা বৃদ্ধি করনে তাদের বিশেষ কর্মসূচির আওতায় আনা হবে -পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশে ব্যারিস্টার নওশাদ জমির

নিজস্ব প্রতিনিধিঃ / ২৪৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন- প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা,সামাজিক মর্যাদা বৃদ্ধি করনে তাদের বিশেষ কর্মসূচির আওতায় আনা হবে।তিনি আরও বলেন রাজনীতি কোন ব্যবসার হাতিয়ার নয়।রাজনীতির মাধ্যমে আপনি ব্যবসা করবেন,সেটা হবে না।আপনি ব্যবসা করেন অসুবিধা নাই।রাজনীতিতে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবেনা।এটা বিএনপির রাজনীতি না। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি অডিটোরিয়ামে আসন ভিত্তিক মতবিনিময় উপলক্ষে পঞ্চগড় -১ আসনে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।এই সমাবেশের আয়োজন করেন জেলা জিয়া পরিষদ।
তিনি বলেন,এখনো দলীয় কোন মামলা থাকার কথা না। তবে এখনও যাদের নামে মিথ্যা মামলা রয়েছে, সেগুলো আমাদেরকে বলবেন।সেটা নিয়ে আমরা দেখবো।আপনারা নতুন ভোটাদের প্রভাবিত করবেন।কারন বিগত সময়ে তাদেরকে অন্যরা প্রভাবিত করেছে।আপনারা তাদের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবেন।শিক্ষকরা হলো মানবতার ফেরিওয়ালা।আপনারা যেখানেই যান না কেন সেখানেই আপনাদের পরিচয় হবে আপনারা শিক্ষক।
ব্যারিস্টার নওশাদ বলেন,যে দেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনের জন্য আন্দোলন করে সেটা কেমন শিক্ষা।বিএনপি ক্ষমতায় আসলে এ বিষয়গুলো দেখবে।আপনারা পূর্বের পরিচিতি ছেড়ে দিয়ে নতুন করে রাজনীতি শুরু করেন।বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ১৮০ দিনের পরিকল্পনা করেছে।সেটা দিয়েই কাজ শুরু করা হবে।
সমাবেশে জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন,পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ এডভোকেট রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ,অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জিয়া পরিষদের নেতা ও শত শত শিক্ষকরা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন,
জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক কাজী কায়েদ ই আজম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd