• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

পঞ্চগড়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন

আজহারুল ইসলাম (আজহার) পঞ্চগড় / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম এই বার্তা নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

মঙ্গলবার (৭অক্টোবর) বিকেলে ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নের গলেহা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, “গলেহা যুব সমাজের” উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল জমজমাট ও বর্ণাঢ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব এম এ মজিদ। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া একটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুব সমাজকে যদি খেলাধুলায় সম্পৃক্ত করা যায়, তবে তারা সুস্থ ও সৃজনশীল জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন,৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান,

পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য জাকিরুল ইসলাম সবুজ,

জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সাজ্জাদ,

যুবনেতা রাজিউর রহমান রাজু,

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনার রহমান,

৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এআর রহমান ফুটবল একাডেমি, নীলফামারী বনাম দিনাজপুর ফুটবল একাডেমি, দিনাজপুর। খেলাটি উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।

উপস্থিত বক্তারা যুব সমাজকে মাদক, ক্যাসিনো ও জুয়ামুক্ত জীবন গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd