• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

সাতক্ষীরার দেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৩৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান কাজল নিজস্ব, প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের অর্থায়নে ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার সখিপুর চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। দিনব্যাপী খেলাধুলা শেষে বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, মৎস্যজীবিদলের সভাপতি মোনাজাত গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে সে বিষয়ে এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রামীন খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শিশু ও যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হবে বলে ইউএনও মিলন সাহা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd