• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

দেবহাটায় সুশীলনের আয়োজনে সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৫৭ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

শিশু শ্রম প্রতিরোধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে সাতক্ষীরার দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় ঘলঘলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনা করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার লাভলু খাঁন, দেবহাটা দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সুশীলনের শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়, আমাদের টিমের পরিচালক মনিরুজ্জামান মনি প্রমুখ। সভায় ইউনিয়নের প্রতিটি শিশুকে তার অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিশু শ্রম মুক্ত ঘোষনা করার জন্য ধন্যবাদ জানান। সাথে সাথে প্রতিটি শিশু যেন তার ভবিষ্যৎ সুন্দর করতে পারে সেলক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd