• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুর দুই পূজামণ্ডপে বিএনপি নেতাদের নগদ অর্থ সহায়তা দেবহাটায় দূর্গাপূজার নবমীতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান প্রার্থী আক্কাছ ঢালীর চাঁদখালীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন পাইকগাছার বোয়ালিয়ায় মালামাল বহন ও চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ; থানায় অভিযোগ ডোমারে সোনারায় ইউনিয়নে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান ডোমারে শারদীয় দূর্গাপূজা মন্ডব পরিদর্শন করেন সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরী ডোমার পৌরসভার ৭টি পূজামন্ডবে পৌর প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান দেবহাটার কৃতি সন্তান ড. কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চক্রান্ত-রাণীশংকৈলে ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন

দেবহাটায় দূর্গাপূজার নবমীতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
দেবহাটায় দূর্গাপূজার নবমীতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম
দেবহাটায় দূর্গাপূজার নবমীতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা কাজ করছে। দেবহাটাসহ জেলায় ৬০৯টি পূজামন্ডপকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর সন্ধ্যায় তিনি দেবহাটার ফুটবল মাঠ দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিট পুলিশিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসারসহ তিনি নিজে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন। প্রতিমা ও মন্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজামন্ডপ পরিদর্শন করতে পারেন সেজন্য সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক থাকবে। পরিদর্শনকালে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল বায়েজিদ হোসেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা বিএনপি নেতা সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার পারুলিয়া জেলিয়াপাড়া মন্ডপ ও আশাশুনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd