• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ

ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের দেলোয়ার হত্যা মামলার ৩ জন আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে আবুল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (৩৫), ছেলে হৃদয় ইসলাম (১৯)।

ডোমার থানার এসআই আঙ্গুর মিয়ার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স এবং সিলেট জেলার র‌্যাব-৯ এর যৌথ্য অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তার ১৩ অক্টোবর রাত ১১টায় সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ১৫ অক্টোবর ডোমার থানায় নিয়ে আসে। ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের পরদিন জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য- উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামার পাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে দেলোয়ার এবং আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন ৫ জুন সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এরই এক পর্যায়ে আবুল হোসেন ও তার স্ত্রী সন্তান দেলোয়ার হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে দেলোয়ার মাটিতে পড়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৯দিন পর ১৪ জুন দেলোয়ার মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে দোলোয়ারের স্ত্রী বিলকিছ বানু বাদী হয়ে আবুল হোসেন, আমেনা বেগম এবং হৃদয়ের নাম উল্লেখ করে ডোমার থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd