• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৯টি পূজা মন্ডবে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ সহ সনাতনী সম্প্রদায়ের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দয়াল চন্দ্র বর্ম্মণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। আমন্ত্রিত অতিথি হিসাবে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বসন্ত কুমার রায়সহ বিভিন্ন পূজা মন্ডবের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ডোমার সদর ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মাসুদ বিন আমিন সুমনের পক্ষথেকে প্রতিটি মন্ডবে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং স্বেচ্ছাসেবকদের জন্য টি-শার্ট বিতরণ করা হয়। সুষ্ঠ , সুন্দর ও উৎসব মূখোর পরিবেশে পূজা উৎযাপনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd