• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে বেতগাড়া তেতুলতলা যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা সুস্টভাবে সর্ম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৮অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে বেতগাড়া তেতুলতলা ইটভাটা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিফ এর সভাপতিত্বে অতিথি হিসাবে জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিশিস্ট ব্যবসায়ী জামিয়ার রহমান, রবিউল ইসলাম দুলাল, জসিয়ার রহমান, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহুদ্দিন শাহ, শিক্ষক ফিরোজ পাভেজ উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত খেলা সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তাজেদুল ইসলাম তুহিন এবং সাবেক ফুটবলার নাহিদ হাসান বিপ্লব। খেলা দেখতে এলাকার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো জনতার ঢল নামে। তাদের মধ্যে নারী ভক্তদেরউপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উক্ত খেলায় ৮টি দল অংশগ্রহন করেন। টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে দেবীগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd