• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

জলঢাকার ধর্মপালে শত্রুতার জেরধরে জমির ফসল নস্ট করার অভিযোগ

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি>>
নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে জমির ফসল নস্ট করার অভিযোগ উঠেছে কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের হাজী পাড়া এবং তহশীলদাপাড়া গ্রামে। ভুক্তভুগির অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকার মৃত হোসেন আরবের ছেলে হাজী মোস্তফা’র সাথে প্রতিবেশী খতিবর রহমানের ছেলে এজিদুল এবং মৃত তছির উদ্দিনের ছেলে ইসরাফিলের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এলাকার হাজী মোস্তফার কাছ থেকে ক্রয়কৃত রহিদুলের জমিতে এবং চুক্তিপ্রাপ্ত আমিনুরসহ বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ফসলি জমিতে হলুদ, মরিচ, বেগুন,লাউ এবং শাকসব্জি আবাদ করে আসছে। শত্রুতার জেরধরে ঘটনার দিন সোমবার (০৫ অক্টোবর) সকাল ৯টায় এলাকার এজিদুল, ইসরাফিল, ঘড়িয়াল,তাজিসহ তাদের দলবল মিলে রহিদুল, আমিনুর এবং বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের জমিতে লাগানো ফসল সব নস্ট করে বলে অভিযোগ করেন তারা।

এবিষয়ে হাজী মোস্তফা’র ছেলে তুষার খন্দকার জানান, বিবাদীগণ জমি পাবে বলে অনৈতিক দাবী করতে থাকে। যার কারণে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তারা আদালতকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও গত বছর তারা জমির ফসলি পাকা ধান কটে নিয়ে গেছে। ঘটনার বিষয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে এজিদুল ও ইসরাফিলের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের জমিতে লাগানো ফসল আমরা তুলে এনেছি। সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগি পরিবার।
#
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি>>
০১৭১৭-৯৭৭১৯৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd