• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

মোকামতলায় পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১০৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
মোকামতলায় পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
মোকামতলায় পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

বগুড়ার মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ সভায় পল্লী প্রাণী চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তুষার আহমেদ, ভেটেরিনারি সার্জন, শিবগঞ্জ; মোঃ আলমাস আলী সরকার, অফিসার ইনচার্জ, মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র এবং মোঃ রোকন-উদ-দৌলা রুবেল, সদস্য সচিব, মোকামতলা উপজেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন এবিএম শাহজাহান বাড়ী, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা।

মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রাণী চিকিৎসাসেবাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আবু জাফর মন্ডলকে আহ্বায়ক, মহাব্বত আলীকে যুগ্ম আহ্বায়ক ও এমএ ওয়াদুদকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বক্তারা পল্লী প্রাণী চিকিৎসকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd