• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

পাইকগাছার ৫৪ প্রতিষ্ঠানে জেলা পরিষদের এডিপি বরাদ্দের চিঠি বিতরণ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৬৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
পাইকগাছার ৫৪ প্রতিষ্ঠানে জেলা পরিষদের এডিপি বরাদ্দের চিঠি বিতরণ
পাইকগাছার ৫৪ প্রতিষ্ঠানে জেলা পরিষদের এডিপি বরাদ্দের চিঠি বিতরণ

খুলনার পাইকগাছার ৫৪ প্রতিষ্ঠানের অনূকূলে খুলনা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় প্রজেক্ট কমিটি (সিপিপিসি)-সংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চিঠি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, অধ্যক্ষ উৎপল কুমার বাইন। বক্তব্য রাখেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, শেখ আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, এডভোকেট সাইফুদ্দিন সুমন, আবু মুছা, মোল্লা ইউনুস আলী,

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাংবাদিক আলাউদ্দিন রাজা।
অনুষ্ঠানে বক্তারা এডিপির বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ও স্বচ্ছতার সঙ্গে নির্ধারিত উন্নযন কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd