আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, থানা অফিষার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিজিপি ও আনসার ভিডিপি’র কর্মকর্তাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।