• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্রের প্রতিবাদে হাজার হাজার মানুষের মশাল মিছিল

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৭১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্রের প্রতিবাদে হাজার হাজার মানুষের মশাল মিছিল
বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্রের প্রতিবাদে হাজার হাজার মানুষের মশাল মিছিল

বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।
‎
‎মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েক’শ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।
‎
‎তিনি আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সজাগ ও সচেতন। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করার সক্ষমতা বিএনপির রয়েছে।
‎
‎বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
‎
‎উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম এমপি বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।
‎
‎মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd