আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল কারার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডোমার উপজেলা স্বেচ্চাসেবকদল আয়োজিত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার বাজার বাটার মোড় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। পরে বিক্ষোভ মিছিলটি ডোমার বাজার ধিরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার এর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিব আল আকাশ প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজোয়ানুল করিম সাজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এইচ এম রতন সহ উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নের্তৃবৃন্দ মিছিলে অংশ গ্রহন করেন।