খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও অঞ্জলি রাণী শীল।
উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।