• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

আশাশুনিতে লক্ষ্যমাত্রার বেশি জমিতে ধান-সবজি চাষ, আমন ৯ হাজার ২৫০ হেক্টর, সবজি ৭০৭ হেক্টর; অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১০০ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আশাশুনিতে লক্ষ্যমাত্রার বেশি জমিতে ধান-সবজি চাষ, আমন ৯ হাজার ২৫০ হেক্টর, সবজি ৭০৭ হেক্টর; অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা
আশাশুনিতে লক্ষ্যমাত্রার বেশি জমিতে ধান-সবজি চাষ, আমন ৯ হাজার ২৫০ হেক্টর, সবজি ৭০৭ হেক্টর; অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান ও সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান এবং ৭০৭ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের পরামর্শ ও সহযোগিতা এবং অনুকূল আবহাওয়ার কারণে এ বছর কৃষকদের মধ্যে চাষাবাদে আগ্রহ বেড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে আশাশুনিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ২২২ হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জনে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন। পাশাপাশি মৎস্য ঘেরে ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করায় ঘেরের মধ্যেও ধান চাষ বেড়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে।
গত ২০২৫-২৬ মৌসুমে উপজেলায় ৯ হাজার ২২২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল। চলতি মৌসুমে এর পাশাপাশি ১৪৫ হেক্টর জমিতে আউশ ধানও চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেলে প্রতি হেক্টরে গড়ে ২ দশমিক ৮ মেট্রিক টন হিসেবে প্রায় ২৬ হাজার ২১৮ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
এদিকে, গত মৌসুমে উপজেলায় ৪১২ হেক্টর জমিতে সবজি চাষ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২০ হেক্টরে। এছাড়া মৎস্য ঘেরের আইল ও বাঁধে আরও ১৮৭ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে আরও জানা গেছে, বাড়ির পতিত জমিতে আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এবার বস্তায় আদা চাষে উৎসাহ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় ৪ হাজার ৫২০টি বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা। প্রতিটি বস্তায় ৫০ থেকে ১০০ গ্রাম আদা বীজ বপন করা হয়েছে। গাছের বর্তমান অবস্থা দেখে প্রতি বস্তায় ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত আদা উৎপাদনের আশা করা হচ্ছে।
এছাড়া আশাশুনিতে কয়েক বছর ধরে লাভজনক হয়ে উঠেছে পানি ফল চাষ। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৮ হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে।
আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সোবহান বলেন, কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কৃষি উন্নয়নে কাজ করছেন। ফলে ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে আবহাওয়া ও ফসলের পরিস্থিতি ভালো রয়েছে এবং পোকার আক্রমণও কম। শীত মৌসুমে পোকার আক্রমণ বাড়তে পারে—এ কারণে আগাম সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে এ মৌসুমে কৃষকরা ভালো ফলন ঘরে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd