• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৩৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা

দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ২টি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাজীরবাগান নামক স্থানে সোমবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ। হাদীপুর গ্রাম কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নওয়াপাড়া ইউনিয়নের সিডিও নীলাদ্রি বিশ্বাস, ইউপি সদস্য আসমান আলী, ডেরার জেলা ম্যানেজার আনজির হোসেন, ইউপি সদস্যা খাদিজা পারভিন কনা, সুশীলনের শিমুলিয়া গ্রাম কমিটির সভাপতি মোমিনুর রহমান, সুশীলনের সিপিপি রেজাউল ইসলাম, ইউপি সদস্যা ফরিদা পারভীন, শিমুলিয়া গ্রামের শাহিদা খাতুন, হাদীপুর গ্রামের মনিরা পারভিন প্রমুখ। সভায় নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ও শিমুলিয়া ২টি গ্রামকে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক সুন্দরভাবে গড়ার লক্ষ্যে ইকো ভিলেজ ঘোষনা করা হয়। এছাড়া প্রতিটি বাড়ি ও পরিবারকে সুন্দর করতে সবজি বাগান, সোলার প্যানেল স্থাপন, গাছ লাগানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd