• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৪৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষি জমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসন সাদুরিয়ার বগুড়া- জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক এলাকা জুড়ে প্রায় সহস্রাধিক কৃষক পরিবার বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

রবিবার (৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফসলি জমি রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। আয়োজিত মানববন্ধনকালীন সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মেহেদী হাসান, মুনছুর রহমান, মাওলানা সানাউল্লাহ, আব্দুল কাদের, আলাউদ্দিন, মোকাররম হোসেন, আতাউর রহমান সহ অনেকে।

বক্তারা বলেন, প্রস্তাবিত আপসন ও সাদুরিয়া মৌজার একশত বিঘার অধিক জমিগুলো অত্যন্ত উর্বর এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। বছরের পর বছর ধরে তারা এই জমিতে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল ফালিয়ে আসছেন। এমন তিন ফসলি জমিতে সরকারি কোনো স্থাপনা গড়ে উঠলে শত শত কৃষক পরিবার তাদের আয়ের পথ হারিয়ে ভূমিহীন ও বেকার হয়ে পড়বেন।

​মানববন্ধনে কৃষকরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান, তাদেরই রক্তে গড়া উর্বর জমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণ করা চরম বৈপরীতা। প্রধানমন্ত্রী ও সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কৃষি জমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প বা সরকারি অবকাঠামো নির্মাণ করা যাবে না।

​সমাবেশ থেকে কৃষকরা অনতিবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে যেকোনো বিকল্প অকৃষি জমিতে তা স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর ও দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd