• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৩৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি
আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় তালের আঁটি বপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় বড়দল বাজারে পুরাতন খেয়াঘাট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন, সমিতির সেক্রেটারী ইউনুছ আলী মোল্যা। ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, মুক্তারুজ্জামান মিঠুন গাজী, আবুল কালাম মোল্যা, মহিউদ্দীন দেওয়ান, সমীরণ কুমার মন্ডল, সাধন কুমার মল্লিক প্রমুখ। আলোচনা সভা শেষে কপোতাক্ষ নদের বড়দল ব্রীজের দক্ষিণ পার্শ্বে ওয়াপদার রাস্তায় তালের আঁটি বপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, অতিথিবর্গ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চলতি মৌসুমে ওয়াপদার রাস্তার পাশে ১০০০ তালের আঁটি বমন করার লক্ষ্যে কর্মসূচি উদ্বোধন করা হলো। বাঁধের দুই পার্শ্বে ৩টি করে ৬টি সারিতে তালগাছসহ বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে বনায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কালকি স্লুইস গেট থেকে মানিকখালী মুখি ওয়াপদার বাঁধের উপর দিয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে এবং পরবর্তীতে অন্যান্য সড়কে বৃক্ষ রোপণ করে বড়দল ইউনিয়নকে সবুজ বেষ্টনিতে পরিণত করা হবে। বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় বড়দল ইউনিয়নে ইতিমধ্যে খাল খননকাজ এগিয়ে চলেছে, আগামী বছরে সবমিলে ২০ কিঃমিঃ খাল খনন করা হবে। বড়দল ইউনিয়নের সকল উন্নয়ন কাজ বিএনপি সরকার করতে সচেষ্ট থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd