• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

স্বর্ণগ্রামে শত শত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মিলল ওষুধ-চশমা

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৬৭ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
স্বর্ণগ্রামে শত শত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মিলল ওষুধ-চশমা
স্বর্ণগ্রামে শত শত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মিলল ওষুধ-চশমা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বর্ণগ্রাম ইউনিয়নের দাড়িদহ মোমেনা বক্কর কৃষি কলেজে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য জননেতা মীর শাহে আলম এমপির নির্দেশনায় আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক।
সকাল থেকেই স্বর্ণগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। পরে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
এছাড়া চোখে ছানি, দৃষ্টিজনিত সমস্যা ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে অপারেশনের জন্য বাছাই করা হয়। অপারেশনের প্রয়োজনীয়তা ও পরবর্তী চিকিৎসা বিষয়ে রোগীদের বিস্তারিত দিকনির্দেশনাও দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব আলম মানিক বলেন, “মানুষের জন্য রাজনীতি, মানুষের কল্যাণেই আমাদের অঙ্গীকার।” সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্টজনেরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পাওয়ার সুযোগ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এতে অনেক অসহায় মানুষ চিকিৎসার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের এমন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম চালু রাখার আহ্বান জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd