মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ঐতিহাসিক গুজিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। ক্রীড়া, সৌহার্দ্য ও সম্প্রীতির এই আয়োজনে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেল থেকেই ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় শুরু হওয়া বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হয় বগুড়ার মোকামতাল উপজেলার শিবগঞ্জ ইউনিয়ন যুবদল বনাম শিবগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। একের পর এক আক্রমণ, দুর্দান্ত রক্ষণভাগ এবং গোলরক্ষকদের অসাধারণ নৈপুণ্যে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে। প্রতিটি মুহূর্তে ছিল দর্শকদের করতালি ও উচ্ছ্বাস।
দীর্ঘ ৯০ মিনিটের টানটান উত্তেজনার লড়াই শেষে মাত্র এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিবগঞ্জ ইউনিয়ন যুবদল। স্বেচ্ছাসেবক দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে যুবদলের খেলোয়াড় ও সমর্থকরা।
খেলার শুভ উদ্বোধন করেন মোঃ আবু সাইদ মন্ডল, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খালিদ হাসান আরমান, সভাপতি, শিবগঞ্জ উপজেলা যুবদল।
এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শিবগঞ্জ ইউনিয়ন; আলহাজ্ব আব্দুল ওয়ারেস আকন্দ, সাবেক চেয়ারম্যান ও সভাপতি, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি; মোঃ শিহাবুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি; এ.বি.এম কামরুজ্জামান সাকি, সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি; মোঃ আব্দুল মমিন মুন্নু, সাবেক প্রচার সম্পাদক, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি; মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সভাপতি, শিবগঞ্জ ইউনিয়ন যুবদল; মোঃ রফিকুল ইসলাম রফিক, সভাপতি, স্বেচ্ছাসেবক দল, শিবগঞ্জ ইউনিয়নসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে বিজয়ী শিবগঞ্জ ইউনিয়ন যুবদল ও অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ঘিরে আয়োজিত এই প্রীতি ম্যাচটি শুধু একটি ফুটবল খেলা নয়—স্থানীয় নেতাকর্মী, তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে সবার নজর কাড়ে।
ঐতিহাসিক গুজিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পুরো আয়োজনকে ঘিরে দিনব্যাপী ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের উচ্ছ্বাস এবং অতিথিদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় এক মিলনমেলায়।