
সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) সরজমিন পরিদর্শন করে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না থাকায় সিভিল সার্জন ডা.মিজানুর রহমান এ নির্দেশনা দেন, এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না নিয়ে ভূয়া রিপোর্ট দিয়ে প্রতারনার অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সিভিল সার্জন।
তথ্যমতে,পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া মহাসড়কের আনোয়ার প্লাজায় মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে, গত ৯ আগস্ট রোববার লিভার রোগে আক্রান্ত রোগী সাইদুজ্জামান রেজা পরীক্ষা করেন পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে। সেখানে তার লিভার এসজিপিটি পরীক্ষায় ১২৭ ইউএল সনাক্ত হয়। লিভারের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকৎসকের পরামর্শে আবারও এসজিপিটি পরীক্ষা করার পরামর্শ দেন।।ওই দিনই সাইদুজ্জামান মেডিকেয়ার ডায়াগনেস্টিক সেন্টারে এসজিপিটি পরীক্ষার জন্য রক্ত দিয়ে আবারও পরীক্ষা করান। সেখানে এসজিপিটি রিপোর্টে মাত্র ২৬ দশমিক ৭ ইউএল পাওয়া যায়।এতে সাইদুজ্জামান ডায়াবেটিক হাসপাতালের এসজিপিটি রিপোর্টের সাথে মেডিকেয়ার ডায়াগনেস্টিক সেন্টারের রিপোর্টে ব্যবধান অনেক বেশি হওয়ায় মেডিকেয়ার ডায়াবেটিক সেন্টারের রিপোর্ট নিয়ে সন্দেহ হয়। পরে তার লিভারের সঠিক অবস্থা জানতে আবারও চিকিৎসকের পরামর্শ নেন। এ সময় চিকিৎসক আবারও এসজিপিটি পরীক্ষার পরামর্শে পরেরদিন ১০ আগস্ট সোমবার সঠিক পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তৃতীয়বারের মত এসজিপিটি পরীক্ষা করান। আধুনিক সদর হাসপাতালের এসজিপিটি পরীক্ষার রিপোর্টে ১২১ ইউএল পাওয়া যায়। এ নিয়ে তার সাথে প্রতারনা হয়েছে মর্মে সাইদুজ্জামান রেজা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন।