• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১২৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে সরকারি ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহালে ভোগ দখলে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই জলমহলের কেয়ারটেকার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ শাহিনুর রহমান।
তিনি বলেন গত ৯ এপ্রিল আনুলিয়া ইউনিয়নের একসরা মৌজার ১১:৮৬ একর জলমহালটি সরকারি ইজারা পরিশোধ পূর্বক ১৪৩৩-৩৫ সাল পর্যন্ত মহিষাডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে হস্তান্তর করা হয়। গত ১০/৫/২০২৬ তারিখে সমিতির পক্ষ থেকে আমাকে জলমহালটিতে কেয়ার টেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১ বৈশাখ থেকে থেকে আমরা শান্তিপূর্ণ ভোগদখলে ছিলাম। উক্ত জলমহালটি আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস তার বাহিনী দিয়ে আমাকে তাড়াতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছেন।
তার জের ধরে গত ২ জুলাই বেলা অনু: ১১টার দিকে কুদ্দুস চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে তার সশস্ত্রবাহিনী দিয়ে জলমহালের নেটপাটা কেটে নদীর সাথে একাকার করে দেওয়ায় উক্ত জলমহালে থাকা বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির সাদা প্রায় ৬ লক্ষ টাকার মাছ নদীতে ভেসে গেছে। এরপরও তারা খেপলা জাল ও টানা জাল টেনে ১ লক্ষ টাকার মাছ লুট করে নিয়েছে। বর্তমানে তার বাহিনীর লোকজন স্লইজ গেটে জাল পেতে মাছ ধরার সকল প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে আমি বিষয়টি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছি। চেয়ারম্যান রুহুল কুদ্দুস ৫ আগষ্ট পরবর্তী আমার ঘের জবর দখল সহ এলাকার একাধিক ঘের লুটপাট ও জমি জবর দখল করে চলেছে।
সরকারি ইজারা প্রাপ্ত জলমহালটিতে কেউ যেন মাছ ধরতে না পারে এবং আমার ক্ষতি পূরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd