• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড়ে শহীদ আবু সাইদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস, কঠোর বার্তা ইউএনওর ১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক কা’রবারি গ্রে’ফতা’র সাতক্ষীরার দেবহাটায় গলায় ফাঁস দেয়া গৃহবধূর মরদেহ উদ্ধার, ইউডি মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’ — বগুড়া থেকে জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি রাণীশংকৈল ​৫০ শয্যার হাসপাতালে ৯৪ রোগী- মেঝে-বারান্দায় শয্যা সেবা দিতে ক্লান্ত চিকিৎসক-নার্স প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, বিশুদ্ধ পানি বিতরণ দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অর্থ আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন ইউপি সদস্যরা

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১০১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন ইউপি সদস্যরা

বগুড়ার শিবগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন একই পরিষদের ইউপি সদস্যগণ। প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযাগে গত মঙ্গলবার বিক্ষুব্ধ কয়েকজন ইউপি সদস্য তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তবে বুধবার দুপুরে প্যানেল চেয়ারম্যান তার অনুসারিদের নিয়ে তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে এবং তার দাপ্তরিক কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি সদস্যদের সাথে তার মতবিরোধ চলে আসছ। ইতিপূর্বে একাধিকবার তাদের মধ্যে সমস্যার সষ্টি হলে স্থানীয়ভাব মিমাংসা করা হয়। ৭নং ওয়ার্ড সদস্য আজিজুল হক সঞ্জাব বলেন, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণের পূর্বে যে প্রতিশ্রতি দিয়েছিলেন তা রাখেননি। দায়িত্ব গ্রহনের পর ইউপি সদস্যদের সাথে আলোচনা না করে প্রকল্পের টাকা আত্মসাত করেছে। উন্নয়ন সহায়তার বিশেষ বরাদ্দ ৩৫ লক্ষ টাকা আমাদের না জানিয়ে ইউপি সচিবের মাধ্যমে ১০ লক্ষ টাকা উত্তোলন করে এবং বাকী ২৫ লক্ষ টাকা মঙ্গলবার উত্তোলন করতে গেলে আমরা ইউপি সদস্যরা জানতে পেরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিই। তিনি আরো বলেন, গত বছর ১৬ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছিলেন এবং আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে পরে সেটি স্থানীয় ভাবে বসে মীমাংসা হয়।

এব্যাপারে প্যানেল চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং ইউনিয়ন পরিষদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম সচল রাখতেই তিনি তালা ভেঙ্গে তার কার্যালয়ে প্রবেশ করেন। অর্থ আত্মসাতের বিষয়ে তিনি অস্বীকার করে বলেন কাজই তো শেষ হয়নি তাহলে আমি বিল তুলবো কীভাবে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত বছর ঐ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার ব্যাপারে তিনি বলেন, অভিযোগ পেয়েছিলাম পরে তারা তুলে নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd