• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

আশাশুনির হাজীরহাটে চিনি চোরদের ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৩৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
আশাশুনির হাজীরহাটে চিনি চোরদের ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীরহাটে দোকানের দুই কর্মচারীকে চিনি চুরির অপরাধে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কাদাকাটি হাজীরহাটের দীর্ঘদিনের ব্যবসায়ী রঞ্জিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক দীলিপ কুমার ঘোষ জানান, তার দোকানে পুরোহিতপুরের অরবিন্দু ঘোষের ছেলে লালন ১০ বছর ও আগরদাড়ি গ্রামের সোহাগ হোসেন ৭/৮ বছর শ্রমিক হিসাবে বেতনে কাজ করে আসছিল। সম্প্রতি তাদের চলাফেরা সন্দেহজনক তথ্য জানার পর তাদেরকে নজরে রাখার চেষ্টা করি। তাদের বিরুদ্ধে তথ্য প্রমান পাওয়ার পর কুল্যা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করি। শরিবার চেয়ারম্যান শালিসে বসেন এবং এক পর্যায়ে তারা বাচারের মুদি ব্যবসায়ী রাম সানা, মহিষাডাঙ্গার ব্যবসায়ী ছট্টু ও তালা উপজেলায় এক ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন যাবৎ চিনি চুরি করে নিয়ে বিক্রয় করার কথা স্বীকার করে। তারা ৩ লক্ষাধিক টাকার চিনি বিক্রী করেছে বলে স্বীকার করে। এসময় দুই চোরকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। চোরেরা নগদ ৫০ হাজার টাকা ও ৫০ হাজার টাকামূল্যে একটি মোটর সাইকেল শালিস অনুষ্ঠানে জমা দেয় এবং ২০ দিনের মধ্যে বাকী টাকা পরিশোধ করবে বলে মুচলেকা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd