• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ ওসি জাহাঙ্গীর আরিফের কঠোর অবস্থান: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তীব্র গরমে স্বস্তির আয়োজন, দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’ শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনির চেউটিয়া নদীর উপর ব্রীজ ঢালাইয়ের কাজ সম্পন্ন

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ২৩০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
আশাশুনির চেউটিয়া নদীর উপর ব্রীজ ঢালাইয়ের কাজ সম্পন্ন
আশাশুনির চেউটিয়া নদীর উপর ব্রীজ ঢালাইয়ের কাজ সম্পন্ন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার পারিশামারী ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেউটিয়া নদীর উপর সেতু পাইল (ব্রীজ) এর ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জুন) সকালে ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে ব্রীজটির নির্মান কাজ করছেন, ঠিকাদার আব্দুল মান্নান। ১২ ফুট দৈর্ঘ্য ও ৪.২৭ মিটার প্রস্থের ব্রীজটির নির্মান কাজ ২০২৫ সালের এপ্রিল মাসে শুরু হয়। চলতি জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। ঢালাই এর কাজ উদ্বোধনকালে খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী এবাদুল হক গাজী, ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী একলাছুর রহমান, ৬নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কালাম, ধনিরাম হাই স্কুলের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়, রমজান আলী মোড়ল ও ঠিকাদার আঃ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রীজের নির্মান কাজ শেষ হলে এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ও খাজরা, আনুলিয়াসহ কয়েকটি ইউনিয়নের মানুষ যানবাহন নিয়ে চলাচল ও নদী পার হয়ে নির্বিঘ্নে যাতয়াত করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd