• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

লবণ ও খরা সহনশীল ধান, সবজী বীজ এবং জৈব সার বিতরণ উদ্বোধন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
লবণ ও খরা সহনশীল ধান, সবজী বীজ এবং জৈব সার বিতরণ উদ্বোধন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে লবণ ও খরা সহনশীল ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে লিডার্স এর আয়োজনে বৃহৎ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় শ্যামনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে শ্যামনগর, কালিগঞ্জ, মোংলা, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার ৩৫টি ইউনিয়নের মোট ৯,২০০ কৃষকের মাঝে ১৫,৬৫০ কেজি লবণ ও খরা সহনশীল ধান বীজ, ৩,০০০ কেজি সবজি বীজ এবং ৩০,০০০ কেজি জৈবসার বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার ম-লের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিউল আযমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতি গঠনে কৃষির অবদান অনস্বীকার্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত কৃষিকে টেকসই করতে লবণ ও খরা সহনশীল ধান-সবজি বীজ এবং জৈবসার বিতরণ উপকূলীয় কৃষিতে একটি সময়োপযোগী উদ্যোগ।” তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য লিডার্সকে ধন্যবাদ জানান। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, লিডার্স মূলত কৃষি,পানি, কৃষকদের ন্যায্য মুজুরী এবং বিভিন্ন জলবায়ু সংকটসহ বিভিন্ন বিষয়ে এই এলাকাতে কাজ করে। তারা লিডার্সের সকল উন্নয়নমূলক কাজের সাথে একাত্মতা ঘোষণা করে লিডার্সের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। উল্লেখ্য, লিডার্স- জলবায়ু পরিবর্তনে প্রভাবিত কৃষিকে সহনশীল ও টেকসই করার লক্ষ্যে ৭টি উপকূলীয় উপজেলার কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল বিনা-১০, ব্রি-৬৭, ব্রি-৯৯, ব্রি ৯৭ ও ব্রি-১০২ জাতের ধান বীজ ও গোল আলু, মিষ্টি আলু, লাউ, মিষ্টি কুমড়া, পেয়াজ, রসুনসহ মোট ২০ ধরনের সবজি বীজ প্রদানের পাশাপাশি মাটির স্বাস্থ্য সুরক্ষা ও রাসায়নিক সারের ব্যবহার কমাতে কৃষকদের মাঝে জৈব সার প্রদানের বৃহৎ উদ্যোগ গ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd