• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত অবস্থান কর্মসূচি

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৪০ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত অবস্থান কর্মসূচি
???????

খুলনা পাইকগাছায় তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। প্রতিদিনের ন্যায় ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে ৫৪ জন কর্মচারী। নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে গত ২ ডিসেম্বর থেকে কর্মবিরতির মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। দাবি না মানলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অবস্থান কর্মসূচির অংশগ্রহণকারীরা। ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ সহ সব ধরনের রিপোর্ট রিটার্ন বর্জন অব্যাহত থাকবে বলে বলে ও জানান তারা । এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, জাহিদুর রহমান, এসএম আরিফুজ্জামান, রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভিয়া আক্তার, জাহানারা জয়া, ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন, স্মিতা দাশ , অনামিকা মন্ডল , শিরিনা ও রমানাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd