• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

পাইকগাছায় ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন
Oplus_0

খুলনার পাইকগাছায় প্রথমবারের মতো স্থাপন হচ্ছে ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাব। পৌরসভার সরল দীঘির পাড়স্থ পানি শাখায় সংযুক্ত করা হচ্ছে এই ল্যাব। প্রকল্পটি বাস্তবায়ন করছে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ।১৭ ডিসেম্বর বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও ওয়ার্ড প্রশাসক বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন সাহা, নবলোক পরিষদের সহকারী পরিচালক অর্থ মোস্তফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, বিকাশ চন্দ্র ঘোষ, উত্তম ঘোষ ও পানি শাখার মোঃ শাহীন।
উল্লেখ্য লবনাক্ততার কারণে উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে অত্র অঞ্চলে অবাধে বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানির প্ল্যান্ট। অথচ ছিল না কোন পানির গুণাগুণ পরীক্ষার জন্য ল্যাব বা পরীক্ষাগার। পরীক্ষা ছাড়াই বছরের পর বছর প্ল্যান্টের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এ অঞ্চলে এ ধরনের একটি পরীক্ষাগার স্থাপনে দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। অবশেষে এ ধরনের একটি ল্যাব স্থাপনে উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কতৃপক্ষ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd