• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত

Reporter Name / ২৭৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে গাছের সুপরী পারাকে কেন্দ্র করে এক অসহায় প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাঙ্গা মকুটপুর ইউনিয়নের উত্তর মটুকপুর পাঙ্গা চৌপথি সংলগ্ন কবিরাজ পাড়া গ্রামে। ভুক্তভুগির অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকায় মৃত ওমর আলী সরকারের ছেলে প্রতিবন্ধি মজিবুল ইসলাম (৬০) এর সাথে প্রতিবেশী আব্দুল মোবিন দুলাল, তুহিনসহ মশিয়ার রহমানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলে আসছে।

মামলা চলাকালীন অবস্থায় ঘটনার দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নালিশী জমিতে লাগানো সুপারী গাছে আব্দুল মোবিন দুলালসহ তার দলবল জোর পূর্বক সুপারী পাড়তে গেলে প্রতিবন্ধি মজিবুল ও তার পরিবারের লোকজন বাধাঁ প্রদান করেন। এতে করে আব্দুল মোবিন দুলাল, তুহিন, মশিয়ার সহ তার দলবল মিলে প্রতিবন্ধি মজিবুলকে বেধরক মারপিট করে এবং তার বাড়ীর চাটি বেড়া ভাংচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।

মজিবুলকে বাচাঁতে তার ছেলে বৌ সাপিয়া বেগম এগিয়ে গেলে তার শ্লীলতাহানী ঘটায় প্রতিপক্ষরা। তাদের মারপিটের ফলে প্রতিবন্ধি মজিবুল গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তুহিন এবং মশিয়ার রহমানের কাছে মারপিটের বিষয়ে জানতে চাইলে তারা সম্পূর্ণ বিষয়টি অ-স্বীকার করে উল্টো মজিবুলের পরিবারে উপর দোষ চাপিয়ে দেন তারা। অসহায় প্রতিবন্ধি মজিবুলকে মারপিটের ঘটনায় সঠিক বিচারের জোর দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd