• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র গনি গাজী (৭৪)কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে পড়িত ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি এক স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু এর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার ও জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd